নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন বছরে টানা তিন দিন (১ থেকে ৩ জানুয়ারি) মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে এক জনের মৃত্যু হয়েছিল গত বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর। ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হলো একজনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে নয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন।
এসআই/এমইউ
-
২ ঘন্টা আগে
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬