০৫ জানুয়ারী, ২০২৫ ১০:২৪ এএম

সূর্যের হাসিতে ছাড়ছে কুয়াশা, কেমন থাকবে তাপমাত্রা?

সূর্যের হাসিতে ছাড়ছে কুয়াশা, কেমন থাকবে তাপমাত্রা?
ছবি: সংগ্রহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকার আকাশে ঝলমল করছে সূর্যের হাসি, এরই মধ্যে ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে রয়েছে হিমেল হাওয়া। এতে শীতে নাকাল নগরবাসী।

সকাল ৯টার দিকে কুয়াশা ভেদ করে সূর্যকে হাসতে দেখা গেছে ঢাকার আকাশে। সূর্য দেখা গেলেও এখনও আকাশে বিরাজ করছে কুয়াশা। 

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

গতকাল (৪ জানুয়ারি) তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৩.২ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৩.২ ডিগ্রি সে.। রাজশাহী ২৫.২ ডিগ্রি সে.। রংপুর ২৮.২ ডিগ্রি সে.। 
খুলনা ২১.৫ ডিগ্রি সে.। বরিশাল ২১.৭ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.৮ ডিগ্রি সে.। সিলেট ২৮.০ ডিগ্রি সে. 

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ১৩.০ ডিগ্রি সে.।
চট্টগ্রাম ১৬.২ ডিগ্রি সে.। রাজশাহী ১২.৫ ডিগ্রি সে.। রংপুর ১২.৫ ডিগ্রি সে.। খুলনা ১২.৮ ডিগ্রি সে.। বরিশাল ১২.৮ ডিগ্রি সে.। ময়মনসিংহ ১৪.২ ডিগ্রি সে.। সিলেট ১৫.৩ ডিগ্রি সে.

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক