২২ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪১ পিএম

এসডিএসএমের নতুন কমিটি, নেতৃত্বে শোভন ও আতিক

এসডিএসএমের নতুন কমিটি, নেতৃত্বে শোভন ও আতিক
কাজী জুবাইদুর রহমান শোভন ও আতিকুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জ জেলার মেডিকেল ও ডেন্টালে অধ্যয়নরত শিক্ষার্থী এবং চিকিৎসকদের সংগঠন সোসাইটি অফ ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জের (এসডিএসএম) ২০২৪-২০২৫ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা ডা. মো. জিয়াউর রহমান, ডা. সাহিদুর রহমান খান এবং ডা. কামরুজ্জামান উজ্জ্বল এই কমিটি অনুমোদন করেন।

কমিটিতে কাজী জুবাইদুর রহমান শোভনকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটি করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহফুজ আলম সন্ধি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অর্নব কান্তিনাথ লিপু, মো. তৌহিদ ইসলাম ও আসিফ আফতাব সোহাগ রয়েছেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তালহা, মো. ইনজামামুল হক ও কোষাধ্যক্ষ পদে মো. আশরাফুল হক দায়িত্ব পেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মানিকগঞ্জ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক