২২ ডিসেম্বর, ২০২৪ ০২:৩৬ পিএম

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি।

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (ডিএমজেএস) ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।

এসময় প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলেন, যুগের সঙ্গে তালমিলিয়ে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করতে হবে। এখন যে ভাতা দেওয়া হয়, তা দিয়ে চলা যায় না। দেশের স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অনেক অবদান রয়েছে। তাই স্বাস্থ্যখাতের মান উন্নয়নে ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানো প্রয়োজন।

এর আগে ডিএমজেএসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর (রোববার) থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতি পালন করবে। সেইসঙ্গে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সাথে বৈষম্য দূর করতে ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে।’

এতে জানানো হয়, ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা রেখে স্বাস্থ্যখাতের সকল স্টেকহোল্ডার যথাক্রমে বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সকলের সাথে দেখা করি, সবাই ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথা দেন। ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুঃখ জনক ব্যাপার হলো, ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রনালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। আমাদের প্রত্যাশা ক্রমে হতাশায় রূপান্তরিত হয়, যখন নজরে আসে ভাতা বৃদ্ধির সেই গুরুত্বপূর্ণ নথিটি অর্থ ছাড়ের জন্য অনুমোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পৌছেনি। যার প্রতিবাদ হিসেবে ১৪ ডিসেম্বরে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং ৪৮ ঘন্টার আল্টিমেটামও ঘোষিত হয়েছিল৷ পরদিন ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন এবং ডা. তানভীর আহমেদ, নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয় মিটিং করা হয়। আশ্বস্ত করা হয়, সেদিনই (১৫ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠানো হবে।’

‘১৮ ডিসেম্বর পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। গত স্বৈরাচার সরকার ও কথা দিয়ে পরবর্তীতে কথা রাখেনি। বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক সমাজ আর আশ্বাসে বিশ্বাস করবে না। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্ব্যে সকল পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক বরাবরের মতো সকল নিয়মতান্ত্রিক ধাপ অতিক্রম করে চিকিৎসকদের অধিকার আদায়ে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে রাজপথে নামতে বাধ্য হচ্ছে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক