শিক্ষার্থীদের তোপের মুখে মানিকগঞ্জ মেডিকেলের অধ্যক্ষের পদত্যাগ
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন। শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে তোপের মুখে পড়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।
এরআগে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ২০ আগস্ট থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
ওইদিন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সকাল থেকেই শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে জড়ো হয়। এ সময় অন্যান্য শিক্ষকরা আসলেও অধ্যক্ষের দেখা পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা কলেজের অফিস কক্ষ ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে তালা ঝুলিয়ে দেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে গত ১৭ জুলাই মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা আসলে অধ্যাপক ডা. জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘কিছুক্ষণের মধ্যে হল না ছাড়লে যারা ছাড়বে না, তাদের নাম ঠিকানা, ফোন নাম্বার পুলিশের কাছে দিবো। তোমাদের দায়-দায়িত্ব আমাদের না, পানি ইলেকট্রিসিটি বন্ধ করে দিবো। শাটডাউন বুঝি না, হল খালি করবা ব্যস।’ এই মন্তব্যের জেরে ফুঁসে উঠেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৪ দিন পর ২৪ আগস্ট মেডিকলে আসেন ডা. জাকির হোসেন। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দেন এবং পদত্যাগপত্রে স্বাক্ষর করে মেডিকেল থেকে বের হয়ে যান।
এ সময় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি অধ্যাপক ডা. জাকির হোসেন।
-
২৭ অগাস্ট, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২৬ নভেম্বর, ২০২৪
স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি
মানিকগঞ্জের সিভিল সার্জনের কাছে এসডিএসএম’র স্মারকলিপি
-
২৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
২৪ এপ্রিল, ২০২৪