বিএসএমএমইউ ভিসির সঙ্গে গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নবগঠিত কমিটির মতবিনিময়
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নবগঠিত কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. একিউএম মোহসেন, মহাসচিব ও বিএসএমএমইউর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।
এছাড়া গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মো. রাজিবুল আলম, অধ্যাপক ডা. মাসুদুর রহমান খান, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. এবিএম ছফিউল্লাহসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ের আরো উন্নতি ও প্রসার, উচ্চ শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসএইচ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫