ন্যাশনাল ইনস্টিটিউ অব ইএনটির পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফর
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. হাসান জাফর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা কক্সবাজার মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. হাসান জাফরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলি/পদায়ন করা হলো।
আগামী সাত কর্মদিবসের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়, অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।
এনএআর/
-
২৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৪ জানুয়ারী, ২০২৩