আগামীকাল বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিক অবমুক্ত ডা. সেহাব
মেডিভয়েস রিপোর্ট: আগামীকালের (২৫ জানুয়ারি) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির উপপরিচালক ডা. মো. সেহাব উদ্দিন বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেহাব উদ্দিনকে গত ২২ নভেম্বর ২০২২ তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটিতে উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়। তিনি অদ্যাবধি বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি।’
এত আরও বলা হয়েছে, ‘তিনি আগামী ২৫ জানুয়ারির মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ২৫ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসএস/এএইচ