২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০০ পিএম

জাতীয় হেড-নেক ও থাইরয়েড সম্মেলন ৮-১০ নভেম্বর

জাতীয় হেড-নেক ও থাইরয়েড সম্মেলন ৮-১০ নভেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দ্বিতীয় ন্যাশনাল হেড, নেক ও থাইরয়েড কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৮ থেকে ১০ নভেম্বর। রাজধানীর তেজগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির এই বৈজ্ঞানিক সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর।

‘হেড, নেক ও থাইরয়েড ক্যান্সারের ভবিষ্যৎ গঠন’—প্রতিপাদ্যকে সামনে রেখে হতে যাওয়া এই সম্মেলনে অংশ নেবেন দেশি-বিদেশি খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা আধুনিক চিকিৎসা, গবেষণা ও চিকিৎসা-প্রযুক্তির নতুন দিকগুলো উপস্থাপন করবেন।

সম্মেলনে ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা অংশগ্রহণ করবেন। অতিথি বক্তাদের তালিকায় রয়েছেন ডা. সিদ্ধার্থ শাহ। তিনি গুজরাটের আহমেদাবাদে জাইডাস ক্যান্সার হাসপাতালে হেড অ্যান্ড নেক অনকো সার্জন হিসেবে কর্মরত আছেন। উপস্থিত থাকবেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. রথান শেঠি কেএস, ভারতের ফারিদাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সিনিয়র কনসালট্যান্ট ডা. রবি শঙ্কর, টাটা মেমোরিয়াল সেন্টারের প্যাথোলজিস্ট অধ্যাপক ডা. সুমিত গুজরাল ও ডা. আসাওয়ারি পাতিল, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সুমন কুমার, নিউক্লিয়ার মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. সায়ক চৌধুরী এবং স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং থেরাপিস্ট রুকমনাথন টিএম।

গবেষণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর এবং প্রারম্ভিক নিবন্ধনের শেষ সময় ১৫ অক্টোবর। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারবেন।

►নিবন্ধন সম্পন্ন করতে লিংকে ক্লিক করুন

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত