২৭ মে, ২০২৪ ০৯:৫২ পিএম

বিএসএমএমইউতে নার্সিংয়ে মাস্টার্সে ভর্তি: আবেদন শুরু বুধবার

বিএসএমএমইউতে নার্সিংয়ে মাস্টার্সে ভর্তি: আবেদন শুরু বুধবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুন। বুধবার (২৯ মে) শুরু হচ্ছে অনলাইনে আবেদন। চলবে ২০ জুন পর্যন্ত।

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নার্সিং/পাবলিক হেলথ নার্সিংয়ে ব্যাচেলর ইন সায়েন্স ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ভর্তি পরীক্ষা পরিচালনা ও তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১০টি ডিসিপ্লিন এবং অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চে ৬টি ডিসিপ্লিনে মাস্টার্স ইন নার্সিং প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।’

এর মধ্যে বিএসএমএমইউয়ের ডিসিপ্লিনগুলো হচ্ছে কার্ডিও-থোরাসিক নার্সিং, নিউরোসায়েন্স নার্সিং, অর্থপেডিক অ্যান্ড ট্রমা নার্সিং, অপথালমিক নার্সিং, ইন্টেন্সিভ কেয়ার নার্সিং, নেফ্রো-ইউরোলজি নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, উইমেন’স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিং।

অপরদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিসিপ্লিনগুলো হচ্ছে অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ নার্সিং, উইমেন’স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টার্ল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং এবং নার্সিং ম্যানেজমেন্ট।

ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নার্সিং/পাবলিক হেলথ নার্সিংয়ে ব্যাচেলর ইন সায়েন্স ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া রেজিস্টার্ড নার্স হিসাবে অন্তত দুই বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে বিএনএমসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ অন্তত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। ৩০ মের মধ্যে সর্বোচ্চ গ্রহণযোগ্য বয়স ৪৫ বছর।

আগ্রহী প্রার্থীদের আগামীকাল মঙ্গলবার (২৮ মে) থেকে ১৯ জুনের মধ্যে ব্যাংক ড্রাফট করতে হবে। বুধবার (২৯ মে) থেকে ২০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ২২ জুন থেকে ২৯ জুনের মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ জুন সকাল ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

►বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত