১৩ মে, ২০২৪ ০৩:২১ পিএম

‘চক্ষু পরীক্ষার মাধ্যমে জানা যায় রোগের পূর্বাভাস’

‘চক্ষু পরীক্ষার মাধ্যমে জানা যায় রোগের পূর্বাভাস’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চোখ দেখলে জানা যায় স্বাস্থ্যের অবস্থা, বলে দেয় শরীরে বাসা বেঁধেছে কতশত রোগ। চক্ষু পরীক্ষার মাধ্যমে মানবদেহে কী কী রোগ রয়েছে তার পূর্বাভাস পাওয়া যায়। ফলে আগেভাগেই সেসব রোগের চিকিৎসা সম্ভব হয়। এজন্য চিকিৎসক ও রেসিডেন্টদের আরো সচেতন হওয়া প্রয়োজন।

রোববার (১২ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘সুস্বাস্থ্যের জানালা আমাদের চোখ’ শিরোনামে মাসিক সেন্ট্রাল সেমিনারে বক্তাদের আলোচনায় এসব কথা উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর চ্যান্সেলর চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, ‘চোখের নিয়মিত পরীক্ষার মাধ্যমে চোখের সমস্যা নির্ণয় ও রোগের চিকিৎসা করা সম্ভব। একই সাথে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের রোগের কারণে চোখের যে ক্ষয়ক্ষতি হয়, তা নির্ণয় করাসহ এর চিকিৎসা করাও সম্ভব হবে। এ বিষয়ে চিকিৎসক ও রেসিডেন্টদের আরো সচেতন হতে হবে।’

তারা আরো বলেন, ‘সংক্রামক ও অসংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগের লক্ষণগুলো প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষার মাধ্যমেই নির্ণয় করা যেতে পারে। এছাড়া বিভিন্ন ধরণের ক্যান্সার, অ্যানিমিয়া, লিউকেমিয়া, জন্মগত ত্রুটি, বিশেষ ক্ষেত্রে শরীরে বিষক্রিয়ার ধারণাও চোখের মাধ্যমে পাওয়া যায়।’

বক্ষ্যব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সভাপতি ও ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহ-নূর হোসেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবেদ হোসেন খান ও রিউমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেজর (অব.) সৈয়দ জামিল আবদাল। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?
ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

  এই বিভাগের সর্বাধিক পঠিত