৪ বোন চিকিৎসক: মা পেলেন ‘স্বপ্নজয়ী মা সম্মাননা’
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক ৪ বোন মা মিসেস মোমেনা বেগম ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’ পেয়েছেন। শনিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর ৯৫ তেজগাঁও, বেঙ্গলমাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা পদক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ অন্যান্যরা।
মিসেস মোমেনা বেগমের চার কন্যা হলেন- ডা. কামরুন নাহার, ডা. হুমায়রা তাহাসসুম, ডা. জান্নাতুন নাঈম এবং ডা. নিগার সুলতানা। এর মধ্যে ডা. কামরুন নাহার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে, ডা. হুমায়রা তাহাসসুম ও ডা. জান্নাতুন নাঈম কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এবং ডা. নিগার সুলতানা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, মা শব্দটি হচ্ছে আবেগময় একটি শব্দ। বিপদে আপদে, সংকটে সন্তানের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হচ্ছে মা। সন্তানের সাফল্যই মায়ের আজীবন লালিত স্বপ্ন। এই স্বপ্ন পূরণে তিনি প্রতিদিন-প্রতিক্ষণ নিজেকে বিলিয়ে দিচ্ছেন। সন্তানের জন্য মায়েদের যে ত্যাগ, সন্তানের সাফল্যের পেছনে মায়েদের যে অবদান, তা কোনো কিছু দিয়েই পূরণ হবার নয়। মায়েদের অবদান এবং ত্যাগকে তুলে ধরতে এমন একটি মহতি অনুষ্ঠান আয়োজন করায় আমি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি।
-
১৩ মে, ২০২৪
-
২৪ অগাস্ট, ২০২০