১৫ এপ্রিল, ২০২৪ ০৬:৫৬ পিএম

চট্টগ্রামে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম নগরের বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুকে বেধড়ক মারধর করার মামলায় প্রধান সন্দেহভাজনসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান। এরপর তাদেরকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোববার সকালে নগরীর ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে দায়িত্ব পালন করছিলেন। এসময় তাকে রোগীর স্বজনরা বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় ডা. রিয়াজ উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবার নাম উল্লেখ করে অজ্ঞাত ১৮-২০ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, বেসরকারি মেডিকেল সেন্টারের এক চিকিৎসককে মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টায় ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয় মেডিকেল সেন্টারের এনআইসিইউতে। রোববার সকাল সাড়ে ৯টায় শিশুটি মারা যায়। এরপরই ডা. রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবাসহ তার স্বজনরা।

চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন এক শিশু মারা গেলে মেডিকেল সেন্টারের দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলা চালায় শিশুটির স্বজনরা। গুরুতর আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক