খুলনা মেডিকেলের উপাধ্যক্ষ পদে অধ্যাপক মেহেদী নেওয়াজের পুনর্নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজ।
সোমবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক মেহেদী নেওয়াজকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদেও কর্মস্থলে পদায়ন করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
অধ্যাপক ডা. মেহেদী নেওয়াজ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে উচ্চশিক্ষাগ্রহণ করেন। অধ্যাপক মেহেদী নেওয়াজ দীর্ঘ সময় ধরে খুলনা মেডিকেলের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গত ১৫ এপ্রিল পুনর্নিয়োগ পেয়েছেন।
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭ এপ্রিল, ২০২৪
-
২৩ মার্চ, ২০২৪
-
২৯ অগাস্ট, ২০২৩
-
০১ ডিসেম্বর, ২০২২