১৫ অগাস্ট, ২০২৩ ০৪:২৫ পিএম

ব্যবসায়ীদের হামলায় খুমেকের ১১ শিক্ষার্থী গুরুতর আহত, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ব্যবসায়ীদের হামলায় খুমেকের ১১ শিক্ষার্থী গুরুতর আহত, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
খুলনা মেডিকেলের ১১ শিক্ষার্থী গুরুতর আহত।

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজের (খুমেক) শিক্ষার্থী ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনা মেডিকেলে ১১ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এদিকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (১৪ আগস্ট) রাতে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক ডা. মো. শামসুজ্জোহা সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সন্ধ্যায় খুমেক হাসপাতালের সামনে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের সাথে মেডিকেল শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে জরুরি সেবার আওতাধীন। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ পুলিশ প্রশাসন, হাসপাতাল প্রশাসন ও কলেজ প্রশাসনের প্রতি অনাস্থা জ্ঞাপন পূর্বক সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত সকল স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষানবিশ চিকিৎসককে কর্মবিরতিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো।

খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ গণমাধ্যমকে জানান, ওষুধ কেনা নিয়ে এক দোকানির সাথে খুলনা মেডিকেল শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানি তাকে মারধর করে। বিষয়টি অন্য ছাত্ররা জানার পরে ওষুধের দোকানে গেলে ওষুধের দোকানিরা তাদেরকেও মারধর করে। এতে ১৫ জন ছাত্র আহত হয়েছে। ঘটনার বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারে ছাত্ররা আল্টিমেটাম দিয়েছে।

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : খুলনা মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক