০৮ এপ্রিল, ২০২৪ ০২:৩৯ পিএম

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার
অধ্যাপক ডা. স্বপন কুমার বিশ্বাস।

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. স্বপন কুমার বিশ্বাস। এর আগে তিনি মাগুরা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ছিলেন।

আজ সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদেও কর্মস্থলে পদায়ন করা হলো।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফরিদপুর
  এই বিভাগের সর্বাধিক পঠিত