বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ডা. ফিরোজা বেগম (৫৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ‘নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তিনি নিজেও একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক। সকাল ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। এর পর সেখান থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।’
এসএস/এএনএম
-
১৮ এপ্রিল, ২০২৬
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
১৮ জুলাই, ২০২৪
-
০৮ এপ্রিল, ২০২৪
-
২২ জানুয়ারী, ২০২৪
-
১৪ নভেম্বর, ২০২৩
-
২১ অক্টোবর, ২০২৩