ফরিদপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিন আক্তার জোয়ারদারকে হাসপাতালে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক মোশাররফ হোসেন, মোহাম্মদ হাজ্জাদ, ডা. ফারুক আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ডা. শাহিন জোয়ারদার শুধুমাত্র ফরিদপুরের নন, বাংলাদেশের সম্পদ। গতকাল সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে এবং তাকে শারীরিকভাবে আহত করেছে। তিনি অসহায় মানুষের পাশে সব সময় থাকেন। এমন একজন ডাক্তারকে আঘাত করা মানে সকল ডাক্তারকে আঘাত করার শামিল।’
বক্তারা তার উপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। তা না হলে আগামী দিন আরও কঠর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফরিদপুর মেডিকেল কলেজের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুরবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এমআই/এসএইচ
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬