১৮ জুলাই, ২০২৪ ১২:৪২ পিএম

না ফেরার দেশে নাক-কান-গলা বিশেষজ্ঞ শফিক উর রহমান

না ফেরার দেশে নাক-কান-গলা বিশেষজ্ঞ শফিক উর রহমান
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. শফিক উর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রাক্তণ বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমান। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাতটার সময় ফরিদপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. শফিক উর রহমান বেশ কিছুদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে ভুগছিলেন।

অধ্যাপক আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, গতকাল বুধবার থেকে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের কার্ডিওলজি ইউনিটে নেওয়া হয়। পরে বাসায় যাওয়ার পর আজ সকাল সাতটার দিকে মৃত্যুবরণ করেছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত