কোটা আন্দোলন: ডেল্টা মেডিকেলে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা
মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ডেল্টা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ক্যাম্পাস বিক্ষোভে এ হামলা চালায় বহিরাগ দুর্বৃত্তরা। হামলায় এক নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ৫০-৬০ জন আহত হয়েছেন।
জানা গেছে, সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা মেডিকেলে গেটে জড়ো হন। এর পর কলেজের সামনে মানববন্ধন করেন তারা। কয়েক মিনিটের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এসে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়াতে নিষেধ করেন।
এর কিছুক্ষণ পর বাংলা কলেজের দিক থেকে লাঠি-শোটা নিয়ে আসা শতাধিক দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সঙ্গে শিক্ষার্থীরা গেট আটকে ক্যাম্পাসের ভেতরে চলে যায়।
এর পর তারা গেটের উপর দিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরবর্তীতে গেট খুলে ভেতরে ঢুকে পড়ে তারা। শিক্ষার্থীদের বেধড়ক পেটায়। হাসপাতালের স্টাফ ও নিরাপত্তাকর্মীদের পিটিয়ে আহত করে।
দুর্বৃত্তদের হামলায় হাসপাতালের একজন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় হাসপাতাল ভবনে ভাঙচুর চালায় তারা। হামলায় হাসপাতালের প্রায় প্রতিটি কাঁচের গেট ভেঙে যায়। এমনকি এনআইসিইউর কাঁচের গেটটিও ভেঙে দেয় দুর্বৃত্তরা।
তারা হাসপাতালের দুটি রিসিপশনে ভাঙচুর চালায় তারা। এ সময় মেডিকেল শিক্ষার্থী, রোগী ও স্বজনসহ যাদেরকেই সামনে পেয়েছে মারধর করেছে। দুই-তিনতলায় তারা ইট-পাটকেল ছোঁড়ে, যেখানে রোগীদের ওয়ার্ড রয়েছে।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে কলেজ অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন সাধারণ শিক্ষার্থীরা।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সড়কে একটি লাল গাড়ি থেকে লাঠি-শোটা বের করে হাসপাতালে হামলা চালানো হয়। ছয়তলায় ফিজিওলজি বিভাগের থাই গ্লাসে এবং বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে কথা বলতে ডেল্টা মেডিকেলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) ডা. দীপক কুমার পাল চৌধুরীকে একাধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।
এমইউ/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪