০৮ অগাস্ট, ২০২৪ ১০:৩৯ পিএম

অন্তর্বর্তী সরকারে জায়গা পেলেন ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক

অন্তর্বর্তী সরকারে জায়গা পেলেন ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক
মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারে জায়গা পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু’জনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন।

শিক্ষার্থী-নাগরিকের তুমুল বিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগের চারদিনের মাথায় আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে প্রদান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়। এর ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা হলেন

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রিজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নূর জাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুক-ই-আজম

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক