২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৩ পিএম

গণঅভ্যুত্থানে শহীদ ৭০৮ জনের খসড়া তালিকা প্রকাশ

গণঅভ্যুত্থানে শহীদ ৭০৮ জনের খসড়া তালিকা প্রকাশ
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে শহীদ ৭০৮ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন হাসপাতাল থেকে সংগৃহীত খসড়া তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য সংশোধনের সুযোগও রাখা হয়েছে এতে।

প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এতে শহীদের নাম, পিতার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি মুঠোফোন নম্বরও যুক্ত করা হয়েছে। এ ছাড়া তথ্য সংগ্রহের মাধ্যমও উল্লেখ করা হয়েছে।

যেভাবে সংশোধন করবেন

তালিকার শুরুতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিবর্গের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হল। তালিকায় কোন তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সে তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।

নিম্নের তালিকা থেকে নিহত ব্যক্তির নাম খুঁজে পেতে Advanced Search অপশন ব্যবহার করুন। নিহতদের তালিকা নামের ক্রমানুসারে সাজানো আছে। আপনার এনআইডি/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে নির্ধারিত নিহত ব্যক্তির ডান পাশে থাকা Signup এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আপনার সাথে সম্পর্কিত নয় এমন ব্যাক্তির জন্য Signup করবেন না। রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করুন। প্রিন্ট করা কাগজে যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করুন। তারপর আপনি যে প্রতিষ্ঠান থেকে সেবা নিয়েছিলেন, সে প্রতিষ্ঠানের আউটডোরে যোগাযোগ করুন (সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনাকে তথ্য সংশোধন করতে সহায়তা করবে)। তারা আপনার পূরণকৃত কাগজটা জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবে।

আপনার তথ্য সংশোধন হল কিনা তা আপনি ওয়েবসাইটে প্রবেশ করে যাচাই করতে পারবেন। যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হল। নিহত ব্যক্তির তথ্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া কি হবে, তিনি তা জানিয়ে দেবেন।

খসড়া তালিকা দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক