০৯ অগাস্ট, ২০২৪ ১০:২৭ এএম

শপথ নিয়েই আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে উপদেষ্টারা

শপথ নিয়েই আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে উপদেষ্টারা
ঢামেক হাসপাতালে আাহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের শপথ শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি থাকা কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর উপদেষ্টারা ঢামেক হাসপাতালে ছুটে যান। তারা পুরাতন ভবনের নিচ তলায় ক্যাজুয়ালিটি বিভাগের দুটি ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢামেক হাসপাতাল নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং ডগ স্কোয়াডের সাহায্যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ সদস্যের মধ্যে ১৩ জন এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক