নিজ বাসার সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান ডা. রুবেল
মেডিভয়েস রিপোর্ট: পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. কবিরুল ইসলাম রুবেল। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর আদাবরের নিজ বাসার সামনে প্রাণ হারান তিনি।
জানা গেছে, গত ৫ আগস্ট বাসার সামনে হট্টগোল শুনে নিচে আসেন ডা. রুবেল। ওই সময়ে মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে পুলিশ। সেখানে প্রায় ৫টি গুলি লাগে ডা. রুবেলের শরীরে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে প্রাণ হারান। পরে সড়কে থাকা মানুষ তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ডা. কবিরুল ইসলাম রুবেলের বন্ধু ও ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেরাজুস সালেকীন মেডিভয়েসকে বলেন, দুদিন ধরে ডা. রুবেলকে খুঁজছিল পরিবার। ফোন বন্ধ এবং তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন হাসপাতালেও খবর নেওয়া হয়। পরে তাঁর লাশ শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাওয়া যায়।
ডা. কবিরুল ইসলাম রুবেল স্ত্রী, একমাত্র কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর।
এসএইচ
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪