১৫ অগাস্ট, ২০২৪ ০৪:০৪ পিএম

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার
শিক্ষা মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: আগামী রোববার (১৮ আগস্ট) শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার এতে সই করেছেন।

আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’

তবে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজন ব্যবস্থা নেবে।

এর আগে গতকাল বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক