১৫ অগাস্ট, ২০২৪ ০৪:৪৪ পিএম

এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে, সংশোধিত রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে, সংশোধিত রুটিন প্রকাশ
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১১ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।

এর আগে গত মঙ্গলবার স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে।

রুটিন দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএসসি ও সমমানের পরীক্ষা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক