১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম

৪৮তম বিসিএস: আরও ১৮২ চিকিৎসক কর্মকর্তার যোগদানপত্র গৃহীত

৪৮তম বিসিএস: আরও ১৮২ চিকিৎসক কর্মকর্তার যোগদানপত্র গৃহীত
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত আরও ১৬৩ সহকারী সার্জন ও ১৯ ডেন্টাল সার্জনের যোগদানপত্র গৃহীত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে এই কথা বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিসে আরও বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫.০৮.২০২৬ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১১.২৫ (অংশ-১)-৪২৮ সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক ৪৮-তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ তাদের নামের পার্শ্বে উল্লিখিত তারিখ পূর্বাহ্ণে সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবরে সহকারী ডেন্টাল সার্জন পদে যোগদান করেছেন এবং তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।’

নোটিসের তথ্য অনুযায়ী, এসব স্বাস্থ্য কর্মকর্তা গত ৭ সেপ্টেম্বর সরকারি চাকরিতে যোগদান করেছেন।

►নোটিস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত