১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৫ পিএম

ভুয়া ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের শাস্তির দাবি বুয়ামার

ভুয়া ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের শাস্তির দাবি বুয়ামার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে অননুমোদিত এএমসি অথবা ইন্টিগ্রেটেড ফিজিশিয়ানদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠছে। অবৈধ এসব চিকিৎসকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশন (বুয়ামা)।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বুয়ামার সেক্রেটারি ডা. মঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এএমসি তথা অল্টারনেটিভ মেডিকেল কেয়ার সরকার অনুমোদিত বিএএমএস ও বিইউএমএস কোর্স যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে পাঁচ বছরের কোর্স এবং কোর্স সমাপনান্তে এক বছরের ইন্টার্নশিপ শেষ করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে দেশের থানা ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কিছু অসাধু ব্যক্তি বিএএমএস ও বিইউএমএস কোর্স না করে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধন না নিয়ে এএমসির নামে ভুয়া সার্টিফিকেট নিয়ে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান নামে অপচিকিৎসায় লিপ্ত রয়েছে। এ সকল ভুয়া ও অবৈধ এএমসি সার্টিফিকেটধারীদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করতে অনুরোধ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সরকার কর্তৃক স্বীকৃত চিকিৎসকগণ তাদের নিবন্ধন নম্বর ব্যবহার করে থাকেন। তাই রোগীদের প্যাডে নিবন্ধন নাম্বার আছে কি-না, তা যাচাইপূর্বক সেবা নেয়ার অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি রোগীরা যেন বিভ্রান্ত না হয়, সেজন্য বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের প্রেসক্রিপশন প্যাডে স্ব-স্ব নিবন্ধন নাম্বার ব্যবহারের অনুরোধ জানানো যাচ্ছে।’

এ ছাড়া দেশে যারা বিএএমএস ও বিইউএমএস কোর্স সম্পন্ন করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত, এসব প্রকৃত এএমসি চিকিৎসকদেরকে কোন প্রকার হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান সংগঠনটি।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত