১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টি ও স্বাস্থ্য প্রকল্পে চার কর্মকর্তার পদায়ন

স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টি ও স্বাস্থ্য প্রকল্পে চার কর্মকর্তার পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পে চারজন কর্মকর্তাকে ওএসডি করে পূর্ণকালীন দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়েছে।

বিশ্বব্যাংকের ঋণ এবং জিএফএফ, গ্যাভি ও সিএনএফ-এর অনুদান সহায়তায় পরিচালিত ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংথেনিং প্রজেক্ট’-এ তাদের এই দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (স্বাস্থ্য-৫ শাখা) যুগ্মসচিব শিরিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মেহেদী হাসানকে প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আইসিইউ বিভাগের ডা. মোহাম্মদ জাহিদ ইকবাল এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মেডিকেল অফিসার ডা. মো. আহসান হাবিবকে মনিটরিং অফিসার পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি পাঠানো হয়েছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত