২৮ মার্চ, ২০২৪ ০৪:১৫ পিএম
ঈদের আগে বকেয়া ভাতা প্রদানের আশ্বাস

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ভাতা বৃদ্ধিসহ ৪টি দাবিতে শহীদ মিনারে আন্দোলন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: ঈদের আগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সেইসঙ্গে আগামী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে।

মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে গণামধ্যম কর্মী ও উপস্থিত আন্দোলনকারীদেরকে এসব তথ্য জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, ‘স্যার (ডা. সামন্ত লাল সেন) আমাদের আশ্বস্ত করেছেন, ‘ঈদের আগে রেসিডেন্ট, নন-রেসিডেন্ট ও এফসিপিএস ট্রেইনিদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে। সেইসঙ্গে পরবর্তী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। ভাতা কবে বাড়বে এবং কত হবে। ভাতা বাড়বে এই নিশ্চিয়তা স্যার দিয়েছেন। আগামী এক মাসের জন্য আমাদের আন্দোলন স্থগিত করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্যারের উপর পূর্ণ আস্থা রাখছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’

অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাধারণ সম্পাদক ডা. সাদেকুল ইসলাম বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১৫ হাজার থেকে বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করার জন্য। সেই দাবির প্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অতিদ্রুত আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, ভাতা বৃদ্ধির জন্য যে আইন প্রণয়ন করা দরকার, তা প্রণয়ন করে আমাদেরকে জানাবেন।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাচ্ছি। আমরা দ্রুত-ই ভাতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা পাবো।’

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি

১. ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।

২. পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। 

৩. ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। 

৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক