ঢামেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক দেবেশ চন্দ্র
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের ইএনটি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৯ ফেব্রুয়ারি থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।’
জনস্বার্থে জারিকৃত ও রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
০৫ মে, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষের কাছে স্মারকলিপিতে ঢামেক শিক্ষার্থীরা
অধ্যাপক শহীদ আকনের বদলি রোগীসেবা ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী
-
১২ এপ্রিল, ২০২৬
-
৩১ মার্চ, ২০২৬