০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫৭ পিএম

ডা. আসাদের ওপর হামলা মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

ডা. আসাদের ওপর হামলা মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামী সাব্বির হোসেন (১৮) ও ফাহিম ইসরাক লাবিবকে (২০) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমএম) আরিফুল ইসলাম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।

এর আগে আসামীদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আতিকুজ্জামান।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন চিকিৎসক আসাদুর। সেটি কিছুটা এগোনোর পর চারজন তার পথ রোধ করেন। তারা দরজা খুলতে বলছিলেন। চালককে দরজা না খুলতে বললেও এক পর্যায়ে চালক দরজা খুলে দেন।

এরপর আসামিরা আসাদুরকে উপর্যুপরি আঘাত করে তার মাথাসহ দুই চোখের ওপরে ও শরীরের বিভিন্ন অংশ জখম করেন। পরে আসাদুরের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে জীবনকে আটক করেন। এ সময় বাকিরা পালিয়ে যান। ঘটনাস্থলে এসে পল্টন থানা–পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় ১৮ আগস্ট ভুক্তভোগী চিকিৎসক আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন।

এমআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত