স্বাস্থ্য অধিদপ্তরে রদবদল, পূর্বের পদে বহাল আহমেদুল কবীর-সেব্রিনা ফ্লোরা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে পূর্বের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক পদে ফেরানো হয়েছে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে।
আজ বুধবার (৭ ফেব্রয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিন্ম বর্ণিত কর্মকর্তাগনকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হল।’
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শামিউল ইসলামকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্যের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. হারুন-অর-রশীদকে।
‘জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
-
১৮ ঘন্টা আগে
-
১৮ ঘন্টা আগে
-
১৭ জুন, ২০২৬
-
১৪ জুন, ২০২৬
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
-
১৪ জুন, ২০২৬
-
১৩ জুন, ২০২৬
-
১২ জুন, ২০২৬