চলে গেলেন চমেক শিক্ষার্থী রামিসা ফারিহা
মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬১তম ব্যাচের শিক্ষার্থী রামিসা ফারিহা। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ২টা ৫৫ মিনিটে চমেক হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাউজিউন।
এরাকনয়েড হেমোরেজে (স্ট্রোক) আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন রামিসা ফারিহা।
২০১৭-১৮ সেশনের এ শিক্ষার্থী চমেকে পঞ্চম বর্ষে অধ্যয়নরত ছিলেন।
বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রথম জানাযা ও বাদ এশা গ্রামের বাড়ি চট্টগ্রামে দ্বিতীয় জানাযা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।
রামিসা ফারিহা ২০১৬ সালে চট্টগ্রামে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
চমেক কর্তৃপক্ষের শোক
রামিসা ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা বলেছে, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬১তম ব্যাচ (৫ম বর্ষের) এর "রামিসা" চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তা'য়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।’
রামিসা ফারিহার মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
এএনএম/
-
০৩ এপ্রিল, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অক্টোবর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
০২ জুন, ২০২৫
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা
ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪