০৬ ডিসেম্বর, ২০২৩ ১০:১২ এএম

ঢাবির তৃতীয় প্রফে প্রথমসহ ইব্রাহিম মেডিকেলের ছয় শিক্ষার্থীর অনার্স মার্ক

ঢাবির তৃতীয় প্রফে প্রথমসহ ইব্রাহিম মেডিকেলের ছয় শিক্ষার্থীর অনার্স মার্ক
ইব্রাহিম মেডিকেল কলেজের অনার্সধারী শিক্ষার্থীরা। ছবি: ইশতিয়াক আহাম্মেদ

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় তিন বিষয়ে (প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি) অনার্সসহ প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী মুহিবুল হক খান।

গত ২০ সেপ্টেম্বর ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে বিভিন্ন মেডিকেলের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অনার্স মার্ক অর্জন করেন।

ফলাফলে প্রথম হওয়াসহ ইব্রাহিম মেডিকেলের আরো পাঁচজন শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন। তারা হলেন: সব্যসাচী পাল, সাবাব আয়াজ খান, সৃজনী বড়ুয়া, আনিকা তাহসিন ও রাইসা বিনতে আমান। তাদের মধ্যে প্রথম চারজন তিন বিষয়ে এবং একজন দুই বিষয়ে অনার্স পেয়েছেন।

এবারের প্রফে প্রথম স্থান অর্জনকারী মুহিবুল হক খান ঢাবির অধীনে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তিন বিষয়ে অনার্স প্রাপ্তদের মধ্যে সব্যসাচী পাল ও সাবাব আয়াজ খান প্রথম পেশাগত পরীক্ষায় ফিজিওলজিতে অনার্স মার্ক অর্জন করেন।

তারা সকলেই ২০১৮-১৯ সেশনের আইএম-১৮ ব্যাচের নিয়মিত শিক্ষার্থী। ছয় শিক্ষার্থীর মধ্যে আইএম-১৮ ব্যাচের চারটি ছোট গ্রুপ, ‘এ’ থেকে দুইজন, ‘বি’ থেকে দুইজন, ‘সি’ থেকে একজন (১ম স্থান) এবং ‘ডি’ থেকে একজন অর্থাৎ প্রত্যেকটি ব্যাচ থেকেই অনার্স পেয়েছেন। 

তাদের এই সাফল্যে ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক অত্যন্ত আপ্লুত। সিনিয়র-জুনিয়র সকলেই তাদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন। 

সংশ্লিষ্টরা বলেন, এ ফলাফল পরবর্তী ব্যাচগুলোর জন্য অনেক বড় এক অনুপ্রেরণা হবে। 

তথ্য: ইশতিয়াক আহাম্মেদ 
ইব্রাহীম মেডিকেল কলেজ, বারডেম, ঢাকা। 
এমবিবিএস (শেষ বর্ষ)

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত