০৬ ডিসেম্বর, ২০২৩ ০৩:০৩ পিএম

চমেক হাসপাতালে ওষুধ চুরি, ৩ কর্মচারী আটক

চমেক হাসপাতালে ওষুধ চুরি, ৩ কর্মচারী আটক
আটককালে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ চুরির অভিযোগে তিন কর্মচারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাদের আটককালে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চমেক হাসপাতালের টিকেট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমান (৫০), হাসপাতালের ফার্মাসিস্ট মো. দাউদ ইসহাক (৫২) ও সরকারি ইলেকট্রিক্যাল মেকানিক সাইমন হোসাইন (৪৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিচ তলায় সরকারি ফার্মেসির করিডোর থেকে চোরাই ওষুধসহ হাতেনাতে আজিজুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪ হাজার টাকার সমপরিমাণ ওষুধ জব্দ করা হয়। এরপর পুলিশ আজিজুরকে নিয়ে তার বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসাতে ৮ হাজার টাকার সরকারি ওষুধ পাওয়া যায়। আজিজুরের তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সরকারি ওষুধ চুরির অভিযোগে হাসপাতালের তিন কর্মচারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চমেক
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক