২০ নভেম্বর, ২০২৫ ০২:৫১ পিএম

চট্টগ্রাম মেডিকেলে আইডিএ’র সভাপতি ডা. সাকিব ও সম্পাদক ডা. লিখন

চট্টগ্রাম মেডিকেলে আইডিএ’র  সভাপতি ডা. সাকিব ও সম্পাদক ডা. লিখন
ডা. সাকিব হোসেন, ডা. জামান মোহাম্মদ নুরশাদ (লিখন)। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ইন্টার্ন ডক্টরস’ অ্যাসোসিয়েশনের (আইডিএ) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ডা. সাকিব হোসেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ডা. জামান মোহাম্মদ নুরশাদ (লিখন)।

শনিবার (১৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ইন্টার্ন চিকিৎসকদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্য অনুযায়ী, নবগঠিত কমিটির বিভিন্ন পদে মোট ৪২ জন ইন্টার্ন চিকিৎসককে মনোনীত করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন ডা. মেহেদী হাসান, ডা. ফারিয়া হোসাইন শান্তা, ডা. মো. মিনহাজুল ইসলাম, ডা. মুনতাহা মৌরিন মিথিলা, ডা. মো. আরফানুল হক সোহান এবং ডা. তৃষা দে প্রিয়া। 

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মীর মুহাম্মদ ওমাইর, ডা. অন্তরা জামাল জেরিন, ডা. মো. আবু কাইয়ুম, ডা. যুবায়ের মাহমুদ ও ডা. রওনক আঞ্জুম নিবিড়।

সংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ডা. তাহসিন তাবাসসুম ও ডা. ইয়াসিনুর রহমান রাকিব আর সহকারী সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কাজী রাসেল, ডা. মালিহা নাওয়ার, ডা. শামসুর রহমান ও ডা. প্রমি উদ্দিন।

কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ডা. প্রাচুর্য বিশ্বাস মুগ্ধ এবং অফিস সম্পাদক হয়েছেন ডা. প্রমা দত্ত।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ডা. অদ্বিতীয়া দে ও ডা. মো. ইয়াসিন আরাফাত। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মরিয়ম শারমিন ও ডা. মোহাম্মদ শাকিল খান। ধর্ম সম্পাদক হয়েছেন ডা. মো. সাদাত হোসাইন সাজিন।

ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন ডা. সাদিয়া আফরিন ও ডা. পূজা পাল। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডা. তৃষাণ দাস গুপ্ত ও ডা. নিলয় ঘোষ।

এ ছাড়া ইন্টার্ন কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. নুসাইবা নুরাইন ও ডা. আব্দুল্লাহ আল মুনতাসির, রোগী কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন ডা. হুমায়রা আফিয়া তিআশা ও ডা. ফাতেমাতুজ মৌ। হসপিটালিটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আহসানুল আলম শাফাত।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এই কমিটি অনুমোদন করেছেন।

নতুন কমিটির সদস্যরা ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থরক্ষা, হাসপাতালের সার্বিক সেবা উন্নয়ন এবং রোগী কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত