চমেকে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৫। শনিবার (১৯ এপ্রিল) হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) সকালে দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।
র্যালিটি কলেজ লবি থেকে বের হয়ে হাসপাতালের বহির্বিভাগের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো— হিমোফিলিয়া ও অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ এবং সমাজে এই রোগ নিয়ে বিদ্যমান ভুল ধারণা দূর করা।
বক্তারা আরও বলেন, চমেক হাসপাতালের এই উদ্যোগ হিমোফিলিয়া রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
পরে র্যালিটি চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। র্যালিতে চমেকের হেমোটোলজি বিভাগের সব কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এমআই/
-
১৬ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৫
-
১৭ এপ্রিল, ২০২৫
-
১৭ এপ্রিল, ২০২২