১৯ এপ্রিল, ২০২৫ ০৬:০৩ পিএম

সিভিল সার্জন সম্মেলন শুরু ১২ মে

সিভিল সার্জন সম্মেলন শুরু ১২ মে

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আগামী ১২ মে। এই সম্মেলন অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী। একইসাথে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিভিল সার্জনদের সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা প্রদানের জন্য আগামী ১২ ও ১৩ মে দুদিনব্যাপি সিভিল সার্জন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে তার দপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, সিভিল সার্জন সম্মেলনের কার্য অধিবেশনে তার দপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে উপস্থাপনযোগ্য তথ্য (সমস্যা ও চ্যালেঞ্জসমূহ) আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা করা হবে এবং স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর নানা কৌশল নিয়ে গুরুত্ব দেওয়া হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক