২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫২ পিএম

চমেক হাসপাতালে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

চমেক হাসপাতালে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
চমেক অডিটরিয়ামে সর্পদংশন বিষয়ে সচেতনতা ও এর চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন ডা. আব্দুল্লাহ আবু সাঈদ ও অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চমেক অডিটরিয়ামে সর্পদংশন বিষয়ে সচেতনতা ও এর চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন ডা. আব্দুল্লাহ আবু সাঈদ ও অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি কর্মসূচির উদ্যোগে সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তার, মেডিসিন বিভাগের সহাকরী অধ্যাপক ডা. রবিউল আলম মো. ইরফান উদ্দিন, কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুল হোসেন, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুমন মুৎসুদ্দি, কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. মুকেশ কুমার দত্ত ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে হাসপাতাল চত্বরে সাধারণ জনগণের মাঝে সর্প ও সর্পদংশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চমেক
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত