২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:২৭ পিএম

এফসিপিএস: অফথালমোলজির প্রশিক্ষণার্থীদের সিমুলেশন ল্যাবে দক্ষতা বাধ্যতামূলক

এফসিপিএস: অফথালমোলজির প্রশিক্ষণার্থীদের সিমুলেশন ল্যাবে দক্ষতা বাধ্যতামূলক
অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: অফথালমোলজিতে এফসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য সিমুলেশন ল্যাবে অপারেশনের দক্ষতা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব অফথালমোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চক্ষুবিদ্যায় ২০ থেকে ২৩ সাল পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করা নবীন বিশেষজ্ঞদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘অপথালমোলজিতে যারা আসবেন তাদের সীমাবদ্ধতাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করবো। অরবিট ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, তারা আমাদেরকে একটা সিমুলেশন ল্যাব উপহার দিবেন। এটা আমরা প্রশিক্ষণের জন্য ব্যবহার করবো। এফসিপিএস প্রশিক্ষণার্থীদের আগামী পরীক্ষা থেকেই ম্যানুয়াল ইন সার্জিক্যাল স্কিল অব অপথালমোলজি নামক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি চাই না আমাদের দেশে কেউ এফসিপিএস, এমএস করার পর তাঁর মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকুক। সার্জারি জানেন না, এসআইসিএস জানেন না, গ্লোকুমা সার্জারি জানেন না, বিভিন্ন ডিভাইস সম্পর্কে ধারণা নেই—এ ধরনের কোনো কথা যেন আমরা কারও কাছে না শুনি। সে জন্যই এফসিপিএস মিড-টার্মের আগেই তাঁদের এই প্রশিক্ষণটা দিতে হবে।’

এই প্রশিক্ষণ পর্যায়ক্রমে এমএস ও ডিপ্লোমা কোর্সের জন্যও চালু করা হবে জানিয়ে এ চক্ষু বিশেষজ্ঞ বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাচাই করবো, সে টনোমেট্রি ভালো জানে কি না, সে গ্লোকুমার পরীক্ষ-নিরীক্ষাগুলো বের করতে পারে কি-না, সে ওসিডি ইন্টারভেট করতে পারে কি-না, ফিল্ড ইন্টারভেট করতে পারে কি না, সে ইন্টারেট অফথালমোলজি বুঝে কি-না, মেশিন সম্বন্ধে ধারণা আছে কি-না। এসব না জেনে কেউ কোর্স সম্পন্ন করতে পারবেন না। আমরা এগুলো স্ক্রিনআউট করার চেষ্টা করবো। পর্যায়ক্রমে এমএস ও ডিপ্লোমা কোর্সের জন্যও এ প্রশিক্ষণ চালু করা হবে।’

প্রসঙ্গত, সিমুলেশন ল্যাব হলো মানবদেহে সরাসরি অপারেশনের পূর্বে প্রশিক্ষণের জন্য পৃথিবীতে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় একটি ল্যাব ব্যবস্থা, যেখানে সফটওয়্যারের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

এসএস/এমইউ

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত