ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে প্রশিক্ষণ নিলেন বিদেশি ৩ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে প্রশিক্ষণ নিয়েছেন তিন বিদেশি চিকিৎসক। তাঁরা এই বছরের বিভিন্ন সময়ে নিউরোএন্ডোভাসকুলার সার্জারি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।
প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকদের মধ্যে একজন বাংলাদেশি আমেরিকান ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. রাম সাহা, বাকি দুইজন ভারতের নিজাম’স ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রসহাম অমিরেন্দ্র ও লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা ডা. তাহমিদ কবির।
এ বিষয়ে অধ্যাপক ডা. শফিকুল আলম বলেন, ‘বিদেশি তিন চিকিৎসক আমাদের প্রশিক্ষণ ও তত্ত্বাবধান পেয়ে খুব খুশি। এই অর্জন আমাদের হয়ত বড় কিছু না, কিন্তু আমি বড় করেই দেখছি। আমরা পারি, আমরা করবো। ভরসা রাখুন আমাদের প্রতি এবং আমাদের অগ্রযাত্রায় সাথে থাকুন। ’
তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পরিচালকের আন্তরিক সমর্থন সবসময়ের জন্য আমাদের বাড়তি পাওয়া। আমরা আশা করতেই পারি, ভবিষ্যতে আমাদের দেশে ভিনদেশ থেকে রোগীও আসবেন চিকিৎসা নিতে।’
এসএএইচ/এমইউ
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪