০১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৫ পিএম

সিএমএএও’র সভাপতি হলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

সিএমএএও’র সভাপতি হলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া অ্যান্ড ওশানিয়ার (সিএমএএও) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সিএমএএও’র ৩৭তম সাধারণ সভা এবং ৫৮তম কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। সভায় তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সিএমএএও’র এই আন্তর্জাতিক সম্মেলনে ১৮ দেশের মধ্যে ১০ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, হংকং, জাপান, কোরিয়া, ফিলিপাইন, মালেশিয়া ও সিঙ্গাপুরের মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ সব দেশের নেতৃবৃন্দ তাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংগঠনিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক