রোগীদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা উচিত: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: রোগীদের সঙ্গে চিকিৎসকদেরকে মিষ্টি ভাষায় কথা বলার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশলাইজড হাসপাতালের ৭ম তলায় কেবিনে রোগী ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রোগীদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা উচিৎ। রোগীদেরকে ‘মা’, ‘বাবা’ বলে সম্বোধন করা উচিৎ। রোগীরা নানান কথা বলবে, কিন্তু তাতে বিরক্ত না হয়ে চিকিৎসকরা সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে রোগীর সেবা দিবেন।’
তিনি বলেন, ‘সুপার স্পেশালাইজড হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-নার্সদের আচার আচরণ অন্যদের থেকে আলাদা হবে। তারা আলাদাভাবে নিজেদের একটি অবস্থান তৈরি করেছে। এ হাসপাতালের আরেকটি বৈশিষ্ট্য হল, একজন চিকিৎসক এক জন রোগীকে কমপক্ষে ১০ মিনিট সময় দেবেন এবং ২০ জনের বেশি রোগী দেখবেন না। এমন করে সেবা দেওয়া হলে, রোগীর সঙ্গে চিকিৎসকরা কথা বলার সুযোগ বেশি পাবেন।’
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘চিকিৎসকরা রোগীদের বেশি কাউন্সিলিং করার সুযোগ পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্হিবিভাগে রোগীরা যথাযথ সেবা পায় বলেই এতো ভিড়। সুপার স্পেশালাইজড হাসপাতালের রোগীরা সেবায় সন্তুষ্ট বলেই রোগীরা সকাল থেকে চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন।’
তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রীর আরেকটি ইচ্ছে, কোন মানুষকে যাতে দেশের বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে না হয়। তার আগে আমাদের জানতে হবে, কোন কোন কারণে রোগীরা চিকিৎসার জন্য বিদেশে যায়।’
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রোগীরা ক্যান্সার চিকিৎসার জন্য বাইরে যায়, আমরা সেটি এখানে চালু করতে চাই। রোগীরা হার্টের চিকিৎসার জন্য বাইরে যায়, লিভারের চিকিৎসার জন্য যায়। এসব চিকিৎসাও এখানে দেওয়া হচ্ছে। আমরা আগামীতে হেয়ার ইমপ্ল্যান্ট, স্টেম সেল থেরাপী ও বন্ধ্যাত্ব দূরীকরণে কাজ করবো। শিশু হৃদরোগের জন্য রোগীরা বাইরে যায়। এর চিকিৎসা এখানে দেওয়া হবে।’
প্রসঙ্গত, অনুষ্ঠানে সুপার স্পেশলাইজড হাসপাতালের তৃতীয় তলায় কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টারে হাসপাতালের প্রথম ৫০ জন রোগীর সফলভাবে এনজিওগ্রামসহ স্টেন্টিং বা রিং বসানোর কার্যক্রম সম্পন্ন করা হয় এবং এসময় রোগীরা এ সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে শোকাবাহ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫