১৭ অগাস্ট, ২০২৩ ০৪:৪১ পিএম

খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক স্থগিত

খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের স্থানীয় সংসদ সদস্য ইন্টার্ন চিকিৎসক পরিষদের সঙ্গে বসে সবকিছু শুনে দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারের জন্য ওসিকে নির্দেশ দেন। সে অনুযায়ী মামলার মূল আসামীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আমরা ইন্টার্ন চিকিৎসক পরিষদ সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করেছি।’

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের সামনের মেসার্স বিপ্লব মেডিসিন কর্ণারে এক মেডিকেল শিক্ষার্থী কিছু ওষুধ কিনতে যান। সেখানে ওষুধের মোট মূল্য হয় ৭০ টাকা। কিন্তু ওই ৭০ টাকার ওষুধে শতকরা ১০ টাকা কমিশন দিয়ে ৬৩ টাকা রাখার অনুরোধ জানান তিনি। কিন্তু ৭০ টাকার ওষুধে কোনো কমিশন নেওয়ার সুযোগ নেই জানালে-এ নিয়ে শিক্ষার্থী ও বিক্রেতার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : খুমেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক