০৬ অগাস্ট, ২০২৫ ০৮:৫৫ পিএম

খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম

খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম
ডা. কাজী মো. আইনুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক পদে ডা. কাজী মো. আইনুল ইসলামকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজিদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এর আগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডা. আইনুল ইসলাম। একই সাথে প্রতিষ্ঠানটির ইনসিটু উপ-পরিচালক (প্রশাসন) পদেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

প্রজ্ঞাপনে আরও তিনটি প্রতিষ্ঠানের পরিচালক নিয়োগ দেওয়া হয়। তারা হলেন—স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. আবু আহম্মদ আল মামুন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক পদে ম্যালেরিয়া ও বাহকজনিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এমবিডিসি) পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী এবং এমবিডিসির পরিচালক (চলতি দায়িত্ব) পদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আলী হাবিব।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১০ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত