০৬ অগাস্ট, ২০২৫ ০৯:১৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের তিন পদে রদবদল

স্বাস্থ্য অধিদপ্তরের তিন পদে রদবদল
স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তিনটি প্রতিষ্ঠানের পরিচালক পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজিদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. আবু আহম্মদ আল মামুন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক পদে ম্যালেরিয়া ও বাহকজনিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এমবিডিসি) পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী এবং এমবিডিসির পরিচালক (চলতি দায়িত্ব) পদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আলী হাবিব দায়িত্ব পেয়েছেন।

একই প্রজ্ঞাপনে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আইনুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১০ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত