২৮ জুলাই, ২০২৫ ০৪:২০ পিএম
খুমেকে হিজাব পরা ছাত্রীদের চেহারা শনাক্ত করবেন নারী শিক্ষক
খুলনা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ক্লাস ও পরীক্ষার হলে প্রয়োজনে নারী শিক্ষক দ্বারা হিজাব পরিধান করা ছাত্রীদের চেহারা শনাক্তের নির্দেশ দিয়েছে খুলনা মেডিকেল কলেজে (খুমেক) প্রশাসন। শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেডিকেল কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব বা নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে। এমতাবস্থায় তাদের চেহারা শনাক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিলে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা চেহারা শনাক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
‘বিষয়টি অতীব জরুরি’ বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : খুলনা মেডিকেল কলেজ
-
২৯ জুলাই, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৫
-
০৭ মার্চ, ২০২৫
-
০৭ মার্চ, ২০২৫
-
২৫ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪
-
০৫ জানুয়ারী, ২০২৪
-
০২ অক্টোবর, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্যমন্ত্রী
‘এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না’
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ
রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

এই বিভাগের সর্বাধিক পঠিত