২৮ জুলাই, ২০২৫ ০৫:০২ পিএম

রংপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন সহস্রাধিক মানুষ

রংপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন সহস্রাধিক মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডের উদ্যোগে রংপুরে আয়োজন করা হয়েছে একদিনের বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি। সোমবার (২৮ জুলাই) রংপুর জেলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিয়েছেন এক হাজারেরও বেশি সাধারণ মানুষ।

‘জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়ার সরাসরি দিকনির্দেশনায়।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ তিন জন, শিশু রোগ বিশেষজ্ঞ এক জন, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান) এক জন।

সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সেনাবাহিনী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক