১১ অগাস্ট, ২০২৬ ০২:৫৪ পিএম

নার্স নেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

নার্স নেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) ‘নার্স’ পদে নারী কর্মী নিয়োগে ১৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ১৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

কোর্সের নাম: ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস);

পদের নাম: নার্স

পদসংখ্যা: নির্ধারিত  নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ২৬ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে);

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা—এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০-সহ স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে;

প্রার্থীর শারীরিক যোগ্যতা—

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি;

*ওজন: ৪৬ কেজি;

*বুকের মাপ: ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি—

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;

লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ৪ থেকে ৮ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সব পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসিটের মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্ণশিপ সনদ) এবং কল-আপ লেটার দেখাতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক